স্বেচ্ছাসেবক হোন

আপনিও হতে পারেন পরিবর্তনের অংশ

সময়, দক্ষতা কিংবা আন্তরিকতা—যেকোনোভাবেই আপনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।

যেসব ক্ষেত্রে যুক্ত হতে পারেন

শিক্ষা কার্যক্রম

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাঠদান, বৃত্তি কার্যক্রম ও শিক্ষাসামগ্রী বিতরণে সহায়তা।

স্বাস্থ্যসেবা

ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষুসেবা ও রক্তদান কর্মসূচি আয়োজনে সহযোগিতা।

ত্রাণ ও পুনর্বাসন

বন্যা, ঘূর্ণিঝড়সহ দুর্যোগে ত্রাণ সংগ্রহ, বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণ।

পরিবেশ ও বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম।

সাংস্কৃতিক ও ক্রীড়া

শিশু-কিশোর ও যুব উন্নয়নমূলক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে সহায়তা।

প্রচার ও ডিজিটাল সহায়তা

ছবি, ভিডিও, লেখালেখি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরা।

স্বেচ্ছাসেবক হওয়ার শর্তাবলি

  • বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে।
  • মানবিক ও সামাজিক কাজে আন্তরিক আগ্রহ থাকতে হবে।
  • সপ্তাহে অন্তত কিছু সময় স্বেচ্ছাশ্রমে দেওয়ার মানসিকতা থাকতে হবে।
  • ফাউন্ডেশনের নিয়ম-শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ মেনে চলতে হবে।

আবেদন করবেন যেভাবে

নাম, ঠিকানা, বয়স, পেশা, মোবাইল নম্বর এবং কোন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী—এই তথ্যগুলো লিখে আমাদের ইমেইল করুন অথবা সরাসরি ফোনে যোগাযোগ করুন।

নিয়মিত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন একটি মানবকল্যাণকামী অরাজনৈতিক সংস্থা, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । আমাদের প্রতিটি কাজের মূলে রয়েছে স্বচ্ছতা, সততা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। 

স্বত্ব © 2026 আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন - সর্ব স্বত্ব সংরক্ষিত।