আজীবন ও দাতা সদস্য
এককালীন অনুদানের মাধ্যমে ফাউন্ডেশনের স্থায়ী তহবিলে যুক্ত হয়ে প্রজন্মের পর প্রজন্মের কল্যাণে ভূমিকা রাখুন।
সদস্যপদের ধরন
আজীবন সদস্য
আজীবন সদস্য হিসেবে নাম ফাউন্ডেশনের সদস্য রেজিস্টারে সংরক্ষিত থাকবে এবং বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের অধিকার থাকবে।
দাতা সদস্য
দাতা সদস্যদের নাম ফাউন্ডেশনের দাতা ফলকে সংরক্ষিত থাকবে এবং বিশেষ প্রকল্পে পৃষ্ঠপোষকতার সুযোগ থাকবে।
সদস্যদের অধিকার ও সুবিধা
বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ ও মতামত প্রদানের অধিকার।
ফাউন্ডেশনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন প্রাপ্তি।
সদস্য সনদ, পরিচয়পত্র ও অনুদানের প্রাপ্তি রসিদ।
নির্দিষ্ট প্রকল্পে (বিদ্যালয়, হাসপাতাল, মসজিদ) নামফলকসহ পৃষ্ঠপোষকতার সুযোগ।
সদস্য হওয়ার শর্তাবলি
- আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
- নির্ধারিত ফরম পূরণ করে দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
- অনুদান ব্যাংক ট্রান্সফার, চেক অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধযোগ্য।
- সদস্যপদ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে।
- প্রদত্ত অনুদান অফেরতযোগ্য।
যোগাযোগ ও আবেদন
আজীবন বা দাতা সদস্য হতে আগ্রহীগণ ফাউন্ডেশন কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

