আইনি নীতিমাল

গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।

সর্বশেষ হালনাগাদ: ১ জুলাই ২০২৬

১. আমরা যেসব তথ্য সংগ্রহ করি

  • নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল—যা আপনি স্বেচ্ছাসেবক, সদস্যপদ বা যোগাযোগের সময় দেন।
  • অনুদান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, যেমন অনুদানের পরিমাণ ও লেনদেনের রেফারেন্স।
  • চাকরির আবেদনের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে উল্লেখিত তথ্য।

২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য

  • আপনার আবেদন, সদস্যপদ বা অনুদান প্রক্রিয়াকরণ ও রসিদ প্রদান।
  • ফাউন্ডেশনের কার্যক্রম, বিজ্ঞপ্তি ও প্রতিবেদন সম্পর্কে আপনাকে অবহিত করা।
  • সেবার মান উন্নয়ন ও অভ্যন্তরীণ হিসাব সংরক্ষণ।

৩. তথ্য প্রকাশ ও শেয়ারিং

আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা বিনিময় করি না।

শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা থাকলে অথবা আপনার স্পষ্ট সম্মতি থাকলে তথ্য প্রকাশ করা হতে পারে। ছবি বা ভিডিওতে আপনার উপস্থিতি প্রচারমূলক কাজে ব্যবহারের আগে সম্মতি নেওয়া হয়।

৪. তথ্য সুরক্ষা ও সংরক্ষণ

সংগৃহীত তথ্য সীমিত সংখ্যক অনুমোদিত কর্মীর অ্যাক্সেসে সংরক্ষণ করা হয় এবং যতদিন প্রয়োজন ততদিনই রাখা হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে তথ্য নিরাপদে মুছে ফেলা হয়।

৫. কুকিজ

এই ওয়েবসাইট ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে সীমিত পরিসরে কুকিজ ব্যবহার করা হতে পারে। ব্রাউজারের সেটিংস থেকে আপনি যেকোনো সময় কুকিজ নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারেন।

৬. আপনার অধিকার

  • আপনার সম্পর্কে সংরক্ষিত তথ্য জানতে চাওয়ার অধিকার।
  • ভুল তথ্য সংশোধনের অনুরোধ করার অধিকার।
  • তথ্য মুছে ফেলার অনুরোধ করার অধিকার (আইনি বাধ্যবাধকতা সাপেক্ষে)।
  • প্রচারমূলক বার্তা পাওয়া বন্ধ করার অনুরোধ করার অধিকার।

৭. যোগাযোগ

গোপনীয়তা সংক্রান্ত যেকোনো অনুরোধ বা জিজ্ঞাসার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

নিয়মিত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন একটি মানবকল্যাণকামী অরাজনৈতিক সংস্থা, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । আমাদের প্রতিটি কাজের মূলে রয়েছে স্বচ্ছতা, সততা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। 

স্বত্ব © 2026 আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন - সর্ব স্বত্ব সংরক্ষিত।